📞 01535223663  |  সারা বাংলাদেশে হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি
sweetmomandbaby English
0

📜 রিটার্ন ও এক্সচেঞ্জ শর্তাবলী

সংস্করণ: 2026-09-19

↩️ রিটার্ন — কোন ক্ষেত্রে করা যাবে

ডেলিভারির সময় ডেলিভারি ম্যানের সামনে পণ্য খুলে দেখে নিচের কোনো সমস্যা পেলে রিটার্ন করতে পারবেন (ডেলিভারির পরেও সীমিত আকারে রিটার্ন চালু আছে)। রিটার্নের অনুরোধ ডেলিভারি পাওয়ার 3 দিনের মধ্যে করতে হবে।

  • ভুল পণ্য, ভুল সাইজ বা ভুল রং এসেছে
  • পণ্য ভাঙা, ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত
  • পণ্য ত্রুটিপূর্ণ বা কাজ করছে না
  • মেয়াদোত্তীর্ণ পণ্য এসেছে
  • অর্ডারের চেয়ে কম বা অসম্পূর্ণ পণ্য এসেছে
  • “পছন্দ হয়নি” — পণ্য অব্যবহৃত এবং সিল/ট্যাগ/প্যাকেট অক্ষত থাকলে
✖ যেসব ক্ষেত্রে রিটার্ন হবে না
  • পণ্য ব্যবহার করা, ধোয়া বা সিল/ট্যাগ/প্যাকেট খোলা বা নষ্ট (আমাদের ত্রুটি প্রমাণিত হলে ছাড়)
  • কাস্টমারের অসাবধানতায় ক্ষতি হলে
  • ভিডিও/ছবির প্রমাণ ছাড়া অনুরোধ করলে
  • রিটার্নের সময়সীমা (3 দিন) পার হয়ে গেলে
🔄 এক্সচেঞ্জ — কোন ক্ষেত্রে করা যাবে

নিচের ক্ষেত্রে পণ্য বদলে নিতে পারবেন:

  • সাইজ বা রং মিলছে না
  • “পছন্দ হয়নি” — পণ্য অব্যবহৃত হলে
  • ভুল, ত্রুটিপূর্ণ, ক্ষতিগ্রস্ত, মেয়াদোত্তীর্ণ বা অসম্পূর্ণ পণ্য পেলে
এক্সচেঞ্জের শর্ত
  • ডেলিভারি পাওয়ার 3 দিনের মধ্যে অনুরোধ করতে হবে
  • পণ্য অব্যবহৃত এবং সিল/ট্যাগ/প্যাকেট অক্ষত থাকতে হবে (আমাদের ত্রুটির ক্ষেত্রে ছাড়)
  • আপনার বেছে নেওয়া নতুন পণ্য স্টকে থাকতে হবে
  • নতুন পণ্যের দাম পুরোনো পণ্যের সমান বা বেশি হতে হবে; বেশি হলে দামের পার্থক্য আপনাকে দিতে হবে
  • প্রতিটি এক্সচেঞ্জ অনুরোধে ডেলিভারি চার্জ প্রযোজ্য (ঢাকায় ৳ 80, ঢাকার বাইরে ৳ 150)
✖ যেসব ক্ষেত্রে এক্সচেঞ্জ হবে না
  • সময়সীমা (3 দিন) পার হয়ে গেলে
  • পণ্য ব্যবহৃত, ধোয়া বা সিল/ট্যাগ/প্যাকেট নষ্ট হলে (আমাদের ত্রুটি প্রমাণিত হলে ছাড়)
💸 রিফান্ড কীভাবে ও কবে পাবেন
  • রিটার্ন অনুমোদিত হলে পণ্য আমাদের হাতে পৌঁছানোর পর 4 থেকে 6 কর্ম দিবসের মধ্যে আপনার দেওয়া বিকাশ / নগদ / রকেট / উপায় / ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেরত পাবেন।
  • কর্ম দিবস গণনায় শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন বাদ যায়।
  • আমাদের যাচাইয়ে পণ্য আপনার জানানো সমস্যার সাথে মিললে তবেই রিফান্ড দেওয়া হবে।
  • ডেলিভারি চার্জ ফেরত দেওয়া হয় না।
  • অর্ডারে ডিসকাউন্ট থাকলে ওই পণ্যের আনুপাতিক ডিসকাউন্ট বাদ দিয়ে টাকা ফেরত হবে।
📦 পণ্যের অবস্থা অনুযায়ী কী চলবে
  • ক) আমাদের ভুল বা ত্রুটি (ভুল, ভাঙা, ত্রুটিপূর্ণ, মেয়াদোত্তীর্ণ, অসম্পূর্ণ) → রিটার্ন ও এক্সচেঞ্জ দুটোই
  • খ) অব্যবহৃত, সিল/ট্যাগ অক্ষত — সাইজ/রং না মিললে → এক্সচেঞ্জ; পছন্দ না হলে → এক্সচেঞ্জ অথবা রিটার্ন
  • গ) ব্যবহৃত, সিল খোলা বা ট্যাগ/প্যাকেট নষ্ট → রিটার্ন/এক্সচেঞ্জ নয় (ত্রুটি প্রমাণিত হলে ছাড়)
🧭 অনুরোধ জমা দেওয়ার ধাপ ও প্রয়োজনীয় প্রমাণ

যা লাগবে:

  • সমস্যার ভিডিও লিংক (YouTube / Facebook / Google Drive)
  • পণ্যের পরিষ্কার ছবি
  • অর্ডার নম্বর + মোবাইল নম্বর + ৬ অক্ষরের Security Code
ধাপসমূহ
  1. ফর্মে অনুরোধ জমা দিন
  2. আমরা পর্যালোচনা করে অনুমোদন/প্রত্যাখ্যান জানাব
  3. পণ্য হস্তান্তর (ডেলিভারি ম্যান/পিকআপ)
  4. পণ্য যাচাই
  5. রিফান্ড: পণ্য পাওয়ার 4–6 কর্ম দিবসের মধ্যে

রিটার্ন / এক্সচেঞ্জ শুরু করুন অর্ডার / রিকোয়েস্ট ট্র্যাক করুন 🖨️ প্রিন্ট

প্রশ্ন থাকলে কল করুন: 01535223663

SweetMom AI Assistantপণ্য খুঁজে দিই • প্রশ্নের উত্তর • অর্ডারে সাহায্য
আসসালামু আলাইকুম! 😊 আমি SweetMom & Baby-এর Sales Assistant। পণ্য + live দাম/ছাড় দেখাব, চ্যাটেই অর্ডার নিতে পারি, অর্ডার ট্র্যাকিং ও কাস্টমার কেয়ারেও সাহায্য করব।
AI সহায়তা • OTP, কার্ড বা গোপন তথ্য দেবেন না